ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদার বাসা ফিরোজা থেকে পুলিশ প্রত্যাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

দু্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ফিরোজার সামনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দৈনিক আকাশকে বলেন, এটি ডিপ্লোমেটিক এরিয়া। সেখান থেকে কেন পুলিশ প্রটোকল প্রত্যাহার করা হয়েছে আমার জানা নেই।

শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘদিন ধরে এএসআই জাফরের নেতৃত্বে তিনজন কনস্টেবলসহ মোট চারজন পুলিশ সদস্য সাবেক এই প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। আজ বেলা সাড়ে তিনটার দিকে তাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দৈনিক আকাশকে বলেন, ‘কর্তার ইচ্ছায় সবকিছু হবে। সরকার যা চায় তাই হচ্ছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়ে লাভ নেই। আমি বিষয়টি এখনও জানি না।’

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। বর্তমানে খালেদা জিয়া সেখানেই বন্দি রয়েছেন।

গত ১২ মার্চ খালেদার চার মাসের অন্তবর্তী জামিন মঞ্জুর করে হাইকোর্ট। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ১৯ মার্চ আপিল বিভাগ ৮ মে পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খালেদার বাসা ফিরোজা থেকে পুলিশ প্রত্যাহার

আপডেট সময় ১২:৩৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮