ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা

খালেদা জিয়া মুক্তি না পেলে নির্বাচনে যাবে না বিএনপি: মোশাররফ

সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

অাকাশ জাতীয় ডেস্ক:

দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি না পেলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বেলা ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে ড. মোশাররফের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসে।

প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে দুই সিটি কর্পোরেশন নিয়ে একগুচ্ছ লিখিত প্রস্তাব দিয়েছি। কমিশন বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছে।

বৈঠকে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন-জিসিসি ও খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনের ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে। এছাড়া গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

খালেদা জিয়া মুক্তি না পেলে নির্বাচনে যাবে না বিএনপি: মোশাররফ

আপডেট সময় ০২:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮