ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

আসামি রুবির সাক্ষ্য ভিডিও বক্তব্য আদালতে দাখিল করা হবে

অাকাশ বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় আসামি রাবেয়া সুলতানা রুবির বক্তব্যসহ ভিডিও সাক্ষীর প্রমাণ হিসেবে আদালতে দাখিল করবেন আইনজীবীরা। আজ সোমবার সালমান শাহ হত্যা মামলার আইনজীবী ফারুখ আহম্মেদ এ তথ্য জানিয়েছেন। ফারুখ জানান, মামলার আসামি রুবি যেহেতু হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন তা আদালতের নজরে আনতে ভিডিও দাখিল করা হবে ও তদন্ত কর্মকর্তাকে ভিডিওটি দেওয়া হবে। এই আইনজীবী বলেন, ‘ভিডিওটির মাধ্যমে বোঝা যায় যে, সত্য কখনো চাপা থাকে না। সত্য ঘটনা উৎঘাটন হয়েছে। আমরা ন্যায়বিচার পাবেই।’

গতকাল রোববার সালমান শাহ্ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাবেয়া সুলতানা রুবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। তাতে তিনি বলেন যে, সালমান শাহ ওরফে ইমন আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে। এতে তিনি নিজে যুক্ত না থাকলেও তাঁর স্বামী জ্যানলিন চ্যান, ছোট ভাই রুমী, সালমান শাহর স্ত্রী সামিরাসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। এমনকি বিষয়টি জানার কারণে তাঁর নিজের জীবনও এখন হুমকির মুখে বলে সেখানে উল্লেখ করেন রুবি। বলেন, তিনি বর্তমানে পালিয়ে রয়েছেন।

গতকাল এই ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সালমান শাহর ভক্তরা ভিডিওটি শেয়ার করে হত্যার ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করছেন। সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) তদন্ত করছে। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ নিহত হন। সে সময় তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেছিলেন।

১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগটি একসঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন। পরবর্তী সময়ে একই বছরের ৩ নভেম্বর সিআইডি ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্ত করে ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ওই চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করে সিআইডি। একই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত সিআইডি পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

সিআইডির দাখিল করা প্রতিবেদনে সালমানের বাবা সন্তুষ্ট না হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা করেন। ওই রিভিশন মামলার ওপর শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ ২০০৩ সালের ১৯ মে মামলাটিকে ফের বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন। এরপর প্রায় ১২ বছর ধরে এ মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল।

সর্বশেষ ২০১৪ সালের ৩ আগস্ট সিএমএম বিকাশ কুমার সাহার কাছে মহানগর হাকিম ইমদাদুল হক বিচার বিভাগীয় তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনেও সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার

আসামি রুবির সাক্ষ্য ভিডিও বক্তব্য আদালতে দাখিল করা হবে

আপডেট সময় ১২:৩৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭