ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

২২২ বেসরকারি শিক্ষককে এমপিও দেয়ার নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২২২ শিক্ষককে এমপিও দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষক মো. সারোয়ার হোসেন, মেহেরপুরের গাংনী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আশরাফ হোসেনহ ২২২ শিক্ষকের করা পৃথক ৫টি রিট আবেদনে এ রায় দেন আদালত।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামীন সরকার ও খন্দকার মো. বশির।

রায়ের পর অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতনের সরকারি অংশ হিসেবে শতকরা ৯০ ভাগ পেয়ে থাকেন।

তিনি বলেন, রিট আবেদনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (মাসিক বেতন আদেশ)। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক-কর্মচারী এমপিও পাচ্ছেন। কিন্তু রিট আবেদনকারীরা বেতনের সরকারি অংশ (এমপিও) পাচ্ছেন না। এ কারণে রিট আবেদন করা হয়। এসব রিট আবেদনে রুল জারি করেন আদালত। এসব রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত বুধবার রায়ে রিট আবেদনকারীদের এমপিও দিতে নির্দেশ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

২২২ বেসরকারি শিক্ষককে এমপিও দেয়ার নির্দেশ

আপডেট সময় ০৮:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮