ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইস্কাটনে জোড়া খুন, এমপিপুত্র রনির রায় ৮ মে

অাকাশ জাতীয় ডেস্ক:

এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আল মামুন রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় ১৫ এপ্রিল নিহত আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২০১৬ সালের ৬ মার্চ এ মামলার একমাত্র আসামি এমমিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইস্কাটনে জোড়া খুন, এমপিপুত্র রনির রায় ৮ মে

আপডেট সময় ১১:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮