ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি নেতা আলাল কারামুক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

আলালের মুক্তির বিষয়টি দৈনিক আকাশকে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হাওলাদার।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মো. মাসুদ হোসেন জানান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। মঙ্গলবার সকালে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি তাকে এ কারাগারে পাঠানো হয়। এর আগে কিছু দিন তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেও বন্দি ছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নয়াপল্টন কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন আলাল। সংবাদ সম্মেলন শেষে বের হলে ডিবি পুলিশ তাকে আটক করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি নেতা আলাল কারামুক্ত

আপডেট সময় ১১:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮