ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।

কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে দেন। মামলায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে ৮ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রীকে কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতে হাজির করতে পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) জারি করেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডিত খালেদা জিয়া ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

এর মধ্যে গত ১২ মার্চ খালেদা জিয়াকে চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলা মামলায় গ্রেফতার দেখাতে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে আবেদন করেন ঢাকার গুলশান থানার ওসি।

ওই সময় আদালত ২৮ মার্চ খালেদা জিয়াকে ঢাকা থেকে কুমিল্লার আদালতে হাজির করতে পরোয়ানা জারি করেন।

তবে ২৮ মার্চ খালেদা জিয়াকে হাজির করা হয়নি। এ কারণে ঢাকা কেন্দ্রীয় কারাকর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেন কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক কাজী আরাফাত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০-দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।

৭৭ আসামির মধ্যে তিনজন মারা যান এবং পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

আপডেট সময় ১২:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮