ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জীবদ্দশায় দেখতে চাই কাশ্মীর-ফিলিস্তিন স্বাধীন হয়েছে: শোয়েব আক্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতীয় সেনাদের হাতে কাশ্মীরি নিহত হওয়া নিয়ে শহিদ আফ্রিদির এক টুইট নিয়ে বেশ কিছুদিন উত্তপ্ত ভারতের গণমাধ্যম। ভারতের জাতীয় দলের ক্রিকেট তারকারা আফ্রিদির টুইটের বিরোধিতা করে মন্তব্য করেন।

এরই মধ্যে এবার কাশ্মীর, ফিলিস্তিন, ইয়েমেন ও আফগানিস্তানের ‘প্রকৃত স্বাধীনতা’ চাইলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। খবর এবেলার।

সাবেক এ পাক পেসার টুইটারে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘অবশেষে সম্মানীয় আদালত জামিন দিল সালমানকে। জীবদ্দশায় একদিন অন্তত এই সংবাদ পেতে চাই, যেদিন কাশ্মীর, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান এবং বিশ্বের সমস্ত উপদ্রুত এলাকায় প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মানবতার অপমৃত্যু এবং নিষ্পাপ প্রাণের হত্যা আমার হৃদয়কে রক্তাক্ত করে।’

এই টুইটটি কিছুক্ষণ বাদেই অবশ্য শোয়েব ডিলিট করে দেন। এরপর আরও একটি টুইটে পাকিস্তানের প্রাক্তন পেসার লেখেন, ‘পাক-ভারত সম্পর্কের উন্নতির জন্য সীমান্তের দু’ পারের যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।

দু’ দেশের নেতৃত্বের কাছে কঠিন প্রশ্ন তুলে ধরতে হবে, বিগত ৭০ বছরের জমানো কাজ কেন আমরা শেষ করতে পারিনি এখনও? আরও ৭০ বছর কি আমাদের এই ঘৃণার সম্পর্ক নিয়েই বাঁচতে হবে?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে

জীবদ্দশায় দেখতে চাই কাশ্মীর-ফিলিস্তিন স্বাধীন হয়েছে: শোয়েব আক্তার

আপডেট সময় ০৮:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮