ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদা জিয়াকে ১০ এপ্রিল কুমিল্লার আদালতে হাজিরার পরোয়ানা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১০ এপ্রিল কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতে হাজির করতে পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) জারি করেছেন আদালত।

রোববার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় ৮ জনকে হত্যা মামলায় এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ।

গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডিত খালেদা জিয়া ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

এর মধ্যে গত ১২ মার্চ খালেদা জিয়াকে চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলা মামলায় গ্রেফতার দেখাতে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে আবেদন করেন ঢাকার গুলশান থানার ওসি।

ওই সময় আদালত ২৮ মার্চ খালেদা জিয়াকে ঢাকা থেকে কুমিল্লার আদালতে হাজির করতে পরোয়ানা জারি করেন।

তবে ২৮ মার্চ খালেদা জিয়াকে হাজির করা হয়নি। এ কারণে ঢাকা কেন্দ্রীয় কারাকর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেন কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক কাজী আরাফাত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০-দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।

৭৭ আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে ১০ এপ্রিল কুমিল্লার আদালতে হাজিরার পরোয়ানা

আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮