ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ফের পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে। শনিবার বেলা দেড়টার দিকে তাকে বহনকারী গাড়িটি হাসপাতাল প্রাঙ্গণ ছেড়ে যায়।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে কড়ানিরাপত্তায় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেয়া হয়। সেখানে প্রথমে রক্ত পরীক্ষা করা হয় পরে তাকে নেয়া হয় রেডিওলজি ইমেজিং বিভাগে। খালেদা জিয়ার জন্য হুইল চেয়ার প্রস্তুত করে রাখা হলেও তিনি হেঁটেই লিফটে উঠে হাসপাতালে প্রবেশ করেন।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগার থেকে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়।

যে চিকিৎসকরা তার চিকিৎসায় কাজ করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরা হচ্ছেন- ডা. ফয়জুর রহমান, ডা. এম আলী, ডা. ওয়াহেদুজ্জামান ও ডা. এফ এম সিদ্দীকি। কারা কর্তৃপক্ষ থেকে তাদের পাঠানো হয়েছে। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন ডা. মামুনও সেখানে রয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন তাদের হাসপাতালে ডেকে নেন বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

শনিবার (৭ এপ্রিল) বেলা ঠিক সাড়ে ১১টায় খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ- আল হারুন তাকে পঞ্চম তলায় ৫১২ নাম্বার কেবিনে নিয়ে যান।

এর আগে, শনিবার (৭ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে খালেদা জিয়াকে নিয়ে নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগার থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে আইন-শৃঙ্খলা বাহিনী। সাড়ে ১১টায় তাকে বহনকারী গাড়িটি হাসপাতালে পৌঁছায়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পাঁচ বছরের কারাদণ্ডে রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে বিশেষ কারাগারে রয়েছেন। সেখান থেকে ঠিক দুই মাস পরে এই প্রথম বাইরে আনা হলো খালেদা জিয়াকে। গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে পাঠানো হয়।

আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। সে কারণেই গত কয়েক দিন ধরে বলা হচ্ছিলো খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। সে লক্ষ্যে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে একটি মেডিকেল বোর্ড গঠন করে কারাগারে পাঠানো হয়। সেই বোর্ড রিপোর্ট দিলে তারই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার চিকিৎসার জন্য উদ্যোগ নেয়া হয়। যারা ধারাবাহিকতায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে নেয়া হলো খালেদা জিয়াকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

আপডেট সময় ০২:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮