ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চিকিৎসকের পরামর্শে এক্সরে ও রক্ত পরীক্ষার জন্য তাকে নেয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার অথবা রোববার তাকে বিএসএমএমইউয়ে নেয়া হবে।

গত ২৯ মার্চ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রওনা হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাক্ষাৎ স্থগিত করা হয় বিএনপিনেত্রীর অসুস্থতার কারণে।

এই খবরে বিএনপির উদ্বেগের মধ্যে সরকার খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করে। চার সদস্যের ওই মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার অসুস্থতা ‘গুরুতর নয়’। তবে কিছু বিষয়ের পরীক্ষা করার সুপারিশ দেন চিকিৎসকরা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরে সাজার রায়ের পর থেকে খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সেখানে তিনিই এখন একমাত্র বন্দি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

আপডেট সময় ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮