ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমাকে নিয়ে ভাববেন না, ভালো আছি শক্ত আছি: জেল থেকে খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা পেয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকাল পৌনে ৫টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে একাই প্রবেশ করেন ফখরুল। সেখানে খালেদার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন তিনি। চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কারাগার থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুলকে বিমর্ষ দেখাচ্ছিল। পরে কারাগারের বাইরে থাকা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় খালেদা জিয়া প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো না। তার চিকিৎসার জন্য যা দরকার, সেটা পাচ্ছেন না।

ফখরুল বলেন, ওনার (খালেদা জিয়া) অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। তার স্নায়ুসংক্রান্ত সমস্যা বেড়ে যাওয়ার পাশাপাশি হাঁটুর ব্যথা বেড়েছে।

তিনি বলেন, যদিও এর আগে সরকারের তরফ থেকে কয়েকজন বিশেষজ্ঞ এসেছিলেন এবং তারা দেখে গেছেন। কিছু পরীক্ষার কথা তারা বলে গেছেন। কিন্তু আমরা মনে করি যারা তার (খালেদা জিয়ার) নিয়মিত চিকিৎসা করেন, তারা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন। অবিলম্বে তাকে সে সুযোগ দেয়ার দাবি জানান ফখরুল।

খালেদা জিয়ার চেহারার কী অবস্থা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। যিনি বন্দিজীবনে অভ্যস্ত নন, তাকে যদি বন্দি করে রাখা হয় তাহলে তো তার চেহারার মধ্যে একটা ছাপ পড়ে। কিন্তু তার মনোবল অত্যন্ত শক্ত। উনি (খালেদা জিয়া) আমাদের চেয়েও অত্যন্ত শক্ত মনের মানুষ।

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া বলেছেন- আপনারা আমার কথা নিয়ে ভাববেন না। আমি ভালো আছি। আমি শক্ত আছি।

খালেদা জিয়া চাইলে বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন, সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হবে। এ বিষয়ে চেয়ারপারসনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা? জবাবে ফখরুল বলেন, এ বিষয়গুলো পুরনো। এগুলো নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। কারণ সরকারি চিকিৎসকরা তাকে দেখেছেন। অবিলম্বে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেয়া হোক। আশা করি সেই ব্যবস্থাই করবে কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাকে নিয়ে ভাববেন না, ভালো আছি শক্ত আছি: জেল থেকে খালেদা

আপডেট সময় ১১:২৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮