ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি কারা ফটকে পৌঁছান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)দৈনিক আকাশকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় প্রধানের চিকিৎসা, স্বাস্থ্য, মেডিক্যাল বোর্ড নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি গাজীপুর, খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব আলোচনা করতে পারেন।

এর আগে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেছেন, ‘আমি পরিষ্কার করে একটি কথা বলি—দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি হচ্ছে আমাদের (বিএনপির) এক নম্বর দাবি, এক নম্বর শর্ত। তারপর অন্য কিছু আলোচনা হবে। এর আগে আর কিছু নিয়ে আলোচনা করব না।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে ফখরুল

আপডেট সময় ০৫:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮