ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলির নীতি পরিবর্তন হবে না: ইসরায়েল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা সীমান্তে বিক্ষোভকারীদের ওপর ‘সরাসরি গুলির নীতি’ পরিবর্তন হবে না বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগডোর লাইভেরমেন। গত সপ্তাহের শুক্রবার গাজায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে ১৮ ফিলিস্তিনিকে হত্যার পর বিশ্বব্যাপী সমালোচনার পর বৃহস্পতিবার ইসরায়েলি পাবলিক রেডিওতে তিনি এ মন্তব্য করেন।

গাজা সীমান্তে বিক্ষোভকারীদের হুমকি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যদি কোনো ধরণের উস্কানি দেওয়া হয় তাহলে পরিণতি হবে গত সপ্তাহের মতো। আমরা জড়িতদের ব্যাপারে নিয়ম পরিবর্তন করতে চাই না।

উল্লেখ্য, গত শুক্রবার ভূমি দিবস উপলক্ষে গাজার সীমান্তে হাজার হাজার বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ১৮ ফিলিস্তিনি শাহাদাত বরণ করে।

এদিকে এ সহিংসতায় ইসরায়েলের প্রতি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপ ইউনিয়ন এবং জাতিসংঘের প্রধান অ্যান্তিনিও গুঁতারেস। তবে আহ্বান প্রত্যাখান করে ইসরায়েল জানিয়েছে প্রতিরোধের জন্য ইসরায়েলি সৈন্যদের সরাসরি গুলি করার অধিকার রয়েছে। এদিকে ফিলিস্তিনিরা দাবি করেছে, কোনো ধরণের উস্কানি ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলির নীতি পরিবর্তন হবে না: ইসরায়েল

আপডেট সময় ০২:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮