ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি দেশে থেকে কেউ চালায়, না বিদেশ থেকে চালায়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দাবির পর ওবায়দুল কাদের পাল্টা জানতে চেয়েছেন বিএনপি কে চালায়।

বিএনপি মহাসচিবকে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কে চালায়? দেশে থেকে কেউ চালায়, না বিদেশ থেকে চালায়।’

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে দলের নির্বাচনী অফিসে যুব ও ক্রীড়া উপকমিটির সভায় এক প্রশ্নের জবাবে একথা বলেন কাদের।

এর আগে সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি দেশ চালাচ্ছে বলে মনে হচ্ছে না তার।

বিএনপি নেতাকেকাদের বলেন, ‘ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো একেক জন একেক সময় একেক কথা বলেন। আপনাদের পার্টিটা কে চালায়? এক দলে এতো কথা কেন?’

‘একই দলের এক অঙ্গে এত রূপ কেন? এটা তো বুঝতে পারি না। আপনাদের দল কে চালায়? টেমস নদীর পাড় থেকে কে সুতা টানে? কীভাবে চলে? পার্টি কি দেশের কেউ চালায়, না বিদেশ থেকে চালায়- এই প্রশ্নের জবাব দিন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একটা বৈধ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাচ্ছি। এখন উনি (ফখরুল) এর মধ্যে কোন অজানা শক্তি আবিষ্কার করলেন?’

‘সেই শক্তিটা কে? আমরা জানতে চাই,এটা পরিষ্কার করে বলুন, এই অজানা শক্তিটা কে?’’

‘আপনারা অশান্তি অস্থিরতা সৃষ্টির কত পাঁয়তারা করলেন কিন্তু দেশ এখনও শান্তিতে আছে। দেশে কোনও অস্থিরতা নেই। এখন এশিয়ার অনেক দেশের চাইতে আমাদের দেশের পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল।’

এ ছাড়া একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ভোটার হওয়া ও নারী ভোটারদের প্রতি দৃষ্টি রেখে দলীয় কাজ করারও নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

উপকমিটির পদ ব্যবহার করে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডের মাধ্যমে কেউ যাতে নির্বাচনী এলাকায় ডিস্টার্ব না করে সে বিষয়েও সতর্ক করেন।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব হারুনুর রশীদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

বিএনপি দেশে থেকে কেউ চালায়, না বিদেশ থেকে চালায়: কাদের

আপডেট সময় ১১:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮