ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন হস্তান্তর কারা কর্তৃপক্ষের হাতে

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বোর্ড।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের যে চারজন অধ্যাপক খালেদা জিয়াকে চিকিৎসা দিয়েছিলেন, তাঁরা চিকিৎসার একটি চূড়ান্ত প্রতিবেদন আমাদের কাছে হস্তান্তর করেছেন। সেটা হাসপাতালের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বোর্ডের প্রধান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামসুজ্জামান বলেন, ‘আমিসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছিলাম। তাঁর সমস্যাগুলো শুনেছি। উনার ঘাড়ে, হাতে, পায়ে ব্যথা আছে। এই ব্যথার কারণে তিনি আগে থেকেই কিছু ওষুধ খেতেন। এগুলোর পাশাপাশি আরো কিছু ওষুধ ওই দিনই যোগ করা হয়েছে। তাঁর ব্যবস্থাপত্রে উনার রক্ত পরীক্ষা ও এক্স-রে করার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আমাদের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ড. সোহেলী রহমান খালেদা জিয়াকে কিছু ব্যায়ামও দেখিয়ে দিয়েছিলেন।’

এর আগে গত রোববার দুপুর সোয়া ১টায় নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে এই চিকিৎসক দল গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁরা প্রায় এক ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষা করেন।

বিশেষ চিকিৎসা বোর্ডের সদস্যরা হলেন অধ্যাপক মো. শামছুজ্জামান (অর্থোপেডিকস), অধ্যাপক মনসুর হাবীব (নিউরোলজি), অধ্যাপক টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন হস্তান্তর কারা কর্তৃপক্ষের হাতে

আপডেট সময় ০৯:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮