ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা : চিফ প্রসিকিউটর আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিষয়ে একমত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ায় বিনিয়োগ সীমিত করা এবং দেশটির রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে আনা একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতিসংঘের মার্কিন দূত নিকি হ্যালে বলেছেন, এটা ‘এক প্রজন্মে যেকোনো দেশের জন্য সবচেয়ে কঠোর অবরোধ’।

গত জুলাইয়ে পিয়ংইয়ং দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তারা দাবি করে, ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। যদিও বিশেষজ্ঞরা এই সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র ওই পরীক্ষার নিন্দা জানায় এবং ওই পরীক্ষা নতুন করে অবরোধ আরোপে জাতিসংঘকে উসকে দেয়।

কয়লা, আকরিক এবং অন্য কিছু কাঁচামাল চীনে রপ্তানি উত্তর কোরিয়ার আয়ের অন্যতম উৎস। আনুমানিক হিসাবে উত্তর কোরিয়া প্রতিবছর প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করে থাকে। নতুন অবরোধের কারণে এই বাণিজ্য ১০০ কোটি ডলার কমে যাবে। চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে দেশটি থেকে কয়লা আমদানি স্থগিত করে চীন।

যদিও উত্তর কোরিয়ার ওপর বারবার আরোপ করা অবরোধ দেশটিকে তার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি।

চীন উত্তর কোরিয়ার একমাত্র আন্তর্জাতিক মিত্র। পাশাপাশি চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রস্তাবে একমাত্র ভেটো দেওয়া দেশ। তবে এবার উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের প্রস্তাবকে সমর্থন করেছে চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ

আপডেট সময় ০৩:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭