ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

খালেদার অসুস্থতা সত্যি হলে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা সত্যি হলে দেশে বা বিদেশে যেখানেই হোক নিয়মানুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হলে প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

কারাগারে ‘অসুস্থ’ খালেদা জিয়ার চিকিকৎসার জন্য তাকে মুক্তি দিতে বিএনপির দাবির পর সাংবাদিকদেরকে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

গত বুধবার খালেদা জিয়াকে আদালতে হাজির করার কথা থাকলেও তাকে আনা হয়নি অনিবার্য কারণ দেখিয়ে। সেদিনই খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেন, তাদের নেত্রী অসুস্থ।

বৃহস্পতিবার মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি প্রধান দেখা করেননি অসুস্থতার কারণ দেখিয়ে। আর শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমহীর চিকিৎসার জন্য তাদের নেত্রীর মুক্তি দাবি করেন। তার দাবি, কারাগারে অসুস্থ হলেও খালেদা জিয়াকে নিয়ে লুকোচুরি খেলছে সরকার। তার বিষয়ে তথ্য দেয়া হচ্ছে না।

একই সময়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ব্যস্ত ছিলেন ওবায়দুল কাদের। সভা শেষে সাংবাদিকরা তার কাছে খালেদা জিয়ার ‘অসুস্থতা’ এবং বিএনপির দাবি নিয়ে প্রতিক্রিয়া জানতে চান।

কাদের জবাব দেন, ‘বিএনপি মহাসচিব জোর গলায় খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি (খালেদা জিয়া) যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তার অসুস্থতার ধরণ অনুযায়ী সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

‘দেশেই যদি তার সুচিকিৎসা নিশ্চিত করা যায়, তাহলে দেশেই তার চিকিৎসা করা হবে। আর যদি মেডিক্যাল বোর্ড মনে করে যে তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার, প্রয়োজনে সেই ব্যবস্থাও করা হবে।’’

‘তিনি (খালেদা জিয়া) কারাগারে আছেন। আমরা তো কারাগারে গিয়ে দেখিনি যে তিনি কেমন অসুস্থ। এটা আমরা বলতেও পারব না। এটা চিকিৎসকরা বলতে পারবেন।’

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে কারাগারে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার কাছে মির্জা ফখরুলের প্রস্তাব নিয়ে যাওয়ার খবর এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, খালেদা জিয়া বিদেশ চলে যাবেন এবং বিএনপি ভোটে আসেব-এই শর্তে তার জামিনে বিরোধিতা করা হবে কি না।

বিএনপির পক্ষ থেকে এই সংবাদকে বানোয়াট বলা হয়েছে আগেই। তারপরও বিষয়টি নিয়ে কাদেরের কাছে জানতে চান সাংবাদিকরা। চিকিৎসার নামে বিএনপি নেত্রীকে কি বিদেশ পাঠিয়ে দেওয়া হবে?- এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একে গুজব বলে উড়িয়ে দেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল; আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, হাবিবুর রহমান সিরাজ, বিপ্লব বড়ুয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

খালেদার অসুস্থতা সত্যি হলে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা: কাদের

আপডেট সময় ০২:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮