ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেসবুক আসক্ত প্রেমিকাকে বিয়েতে ‘না’, তরুণের বিরুদ্ধে ধর্ষণ মামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফেসবুকে আসক্ত প্রেমিকাকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক তরুণের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

একটি শপিংমলে কাজ করার সময়ে প্রেমে জড়িয়ে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারা।

উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে বিয়েতেও রাজি হয়েছিল। কিন্তু প্রেমিকা ফেসবুকে আসক্ত এবং সামাজিকমাধ্যমে তার অনেক ছেলেবন্ধু রয়েছে অভিযোগ করে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেন অভিযুক্ত তরুণ।

এর পর পরই ওই তরুণী তার সঙ্গে প্রেমিকের আগের শারীরিক সম্পর্ককে ধর্ষণ দাবি করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নেতাজিনগর থানায় মামলা করে দেন।

অভিযুক্ত তরুণ ২৪ বছরের সোমনাথ কুণ্ডু। তার প্রেমিকার বয়স ২০ বছর। তারা হাইল্যান্ড পার্কে একটি শপিংমলে কাজ করত।

কাজের সূত্রে দুই তরুণ-তরুণীর মধ্যে আলাপ হয়। পরে তারা বন্ধুত্ব করেন। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়লে তারা প্রেমে জড়িয়ে শারীরিক সম্পর্ক করেন।

জানা গেছে, দুজনের বিয়ের বিষয়ে উভয় পরিবারের মধ্যে পাক্কা কথা হয়েছিল। কিন্তু ফেসবুক আসক্তি নিয়ে সোমনাথের সঙ্গে প্রেমিকার মাঝেমধ্যেই ঝগড়া হতো।

সোমনাথের দাবি ছিল, প্রেমিকার ফেসবুকে এত ছেলেবন্ধু রাখতে পারবে না। কিন্তু তরুণী তার এ আপত্তি মানতে রাজি ছিল না। এ নিয়ে বুধবার রাতে ফেসবুক ম্যাসেঞ্জারে উভয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়।

এর পর সোমনাথ ওই তরুণীর সঙ্গে বিয়ে দূরে থাক কোনো ধরনের সম্পর্ক রাখবেন না বলে ঘোষণা দেন।

এদিকে প্রেমিকের এমন ঘোষণার পর নেতাজিনগর থানায় ছুটে যান তরুণী। সেখানে প্রেমিক সোমনাথের বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগে মামলা করেন।

তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সোমনাথের সঙ্গে তার সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার তার সঙ্গে সোমনাথ শারীরিক সম্পর্ক করেছেন। এ অভিযোগের পর সোমনাথকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুক আসক্ত প্রেমিকাকে বিয়েতে ‘না’, তরুণের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট সময় ১২:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮