ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাংকের ভুয়া শাখা খুলে চলছিল প্রতারণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পুরোদস্তুর সাজানো গোছানো একটি ব্যাংকের শাখা। কম্পিউটারের সামনে বসে ব্যাংক কর্মকর্তারা কাজ করছেন। টাকা পয়সা জমা হচ্ছে, কেউ কেউ তুলেও নিচ্ছেন।

স্থানীয় অনেকে ব্যাংকটিতে ফিক্সড ডিপোজিট আর সেভিংস অ্যকাউন্টও খুলেছেন। কিন্তু পুলিশ অভিযান চালানোর পর জানা গেল এটি আসলে ব্যাংকের একটি ভুয়া শাখা।

এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মূলায়ম নগরে। কর্নাটকা ব্যাংক নামে একটি বেসরকারি ব্যাংকের শাখা হিসেবে তারা কিছুদিন ধরেই কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

আফাক আহমেদ

স্থানীয় পুলিশ জানিয়েছে, এখানে ব্যাংকের একটি ভুয়া শাখা রয়েছে- এই তথ্য পাওয়ার পর ঐ ব্যাংকের কর্মকর্তারা দিল্লি আর বারানসি থেকে এখানে আসেন। তারা পুলিশের কাছে বিস্তারিত খুলে বলার পর পুলিশ তাদেরকে নিয়ে শাখাটিতে অভিযান চালায়।

অভিযানের পর পুলিশ দেখতে পায়, শুধু যে ব্যাংকটিই ভুয়া তাই নয়, ম্যানেজার আফাক আহমেদ মিথ্যা পরিচয়ে সেটি পরিচালনা করে আসছিলেন।

তার আসল নাম আফাক আহমেদ হলেও তিনি নাম নিয়েছিলেন বিনোদ কুমার কাম্বালি। সচিন টেন্ডুলকারের বাল্যবন্ধু সাবেক সুপরিচিত ওই ক্রিকেটারের নামেই তিনি নামটি নিয়েছিলেন। এমনকি তার আধার কার্ডও সেই মিথ্যা পরিচয়ে তৈরি করা।

প্রায় একমাস আগে তিনি এই ব্যাংকটি চালু করেন। মাসে পাঁচ হাজার টাকা বেতনে স্থানীয় কয়েকজনকে চাকরি দেয়া হয়, যদিও তারা এই জালিয়াতির বিষয়ে জানতো না বলে দাবি করা হচ্ছে।

আফাক আহমেদ বাড়ির মালিককে ভাড়া দেননি, আসবাবপত্রগুলোও আরেকজনের নামে সংগ্রহ করা হয়েছে।

ব্যাংকটি থেকে প্রায় এক লাখ ৩৭ হাজার রুপি আটক করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতারক ম্যানেজারকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাংকের ভুয়া শাখা খুলে চলছিল প্রতারণা

আপডেট সময় ১০:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮