ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’

বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক ও গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশিরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় শিশিরকে গ্রেপ্তার করা হয়।

গত্কাল মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শিমুলতলা গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল লিমিটেড কার্যালয় থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়।

ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক খান ও শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু জানান, বিএনপি নেতা শিশির গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁদের ধাওয়া করলে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় শিশিরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে শিশিরকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাশকতার মামলার তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বিএনপি নেতা শিশির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি নির্বাচিত হন। বর্তমানে শিশির সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮