ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিক না থাকলে নারী নিপীড়ন কমবে: বিজেপি নেতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ছাত্রছাত্রীদের প্রেম থেকে দূরে থাকার পরামর্শ দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক বিধায়ক। তার দাবি, মেয়েরা শ্লীলতাহানির থেকে বাঁচতে চাইলে তাদের প্রেমিক থেকে দূরে থাকতে হবে।

মধ্যপ্রদেশের গুনায় সরকারি কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপি বিধায়ক পান্না লাল সাকিয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা অনেক সময় তাকে শ্লীলতাহানির ঘটনা বেড়ে যাওয়া সম্পর্কে প্রশ্ন করেন। তাদের জবাব দিতে গিয়ে বিধায়ক নাকি বলেন, প্রেমিক তৈরি না-করলেই ছাত্রীরা শ্লীলতাহানি থেকে বাঁচতে পারবেন। ছেলেরাও যাতে প্রেমিকা না বানান, সেই পরামর্শও দেন বিজেপি বিধায়ক।

ওই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোন সরবরাহ করা হয়। ছাত্রীরা যাতে ফোনটির অপব্যবহার না-করেন, সে বিষয়েও সতর্ক করেন সাকিয়া।

নারী দিবস পালন নিয়ে তার যুক্তি, ভারতে একদিন নারী দিবস পালনের ঐতিহ্য নেই। তার দাবি, ‘নবরাত্রিতে আমরা ৪ দিন নারী দিবস পালন করি। আমাদের দেশে একদিন নারী দিবস পালনের রীতি নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিক না থাকলে নারী নিপীড়ন কমবে: বিজেপি নেতা

আপডেট সময় ১১:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮