ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে মিডিয়াও ফ্যাসিবাদ: শওকত মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে সরকারের মতো গণমাধ্যমের একাংশও ফ্যাসিবাদী হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ। দেশে গণমাধ্যম, পেশাজীবী সবাই সংকটে আছে বলেও মনে করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ‘পুনরুদ্ধারের’ দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন শওকত মাহমুদ। সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ হয়।

এই আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন নিয়ে হতাশ না হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

আন্দোলনে সাফল্য আসতে সময় লাগে ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘পাকিস্তান আমলে আইয়ুব খানের বিরুদ্ধে ১২ বছর আন্দোলন হয়েছে। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন হয়েছে।’

শওকত মাহমুদ বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের কারণে দেশের মিডিয়ার একটি অংশ ফ্যাসিবাদ হয়ে গেছে। আজকে পেশাজীবীরা সংকটে। গণমাধ্যম সংকটে।’

‘বাংলাদেশে এখন স্বৈরতান্ত্রিক দেশ। খালেদা জিয়াকে জেলে নেয়ার পর তা পরিষ্কার হয়েছে। কিন্তু মানুষ কেবল সুযোগের অপেক্ষায় আছে।’

আমার দেশ এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘ক্ষমতাসীন সরকার ফ্যাসিস্ট। তারা পুলিশ ও দলীয় গুন্ডা দিয়ে বিরোধীদলকে নিপীড়নের মাধ্যমে দেশ চালাচ্ছে।’

‘বিচার বিভাগের মাধ্যমে অনেক কুকর্ম করেছে এই সরকার। ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছে কৌশলে।’

‘যে দেশে প্রধান বিচারপতিকে চোর আখ্যা দিয়ে দেশত্যাগ করানো হয় সে দেশে আবার বিচার বিভাগের স্বাধীনতা কিসের?’।

বিএনপি নেতাকর্মীদেরকে মাহমুদুর রহমান বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের কাউকে ছাড় দেয়া যাবে না। চিহ্নিত করে রাখুন সবার বিচার করা হবে’

চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হাসান খান, সাদা দলের সদস্য ছিদ্দিকুর রহমান খান, আবু মূসা আরিফ বিল্লাহ প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক আখতার হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে পরিচালনা করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশে মিডিয়াও ফ্যাসিবাদ: শওকত মাহমুদ

আপডেট সময় ১১:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮