ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ অসত্য ও মানহানিকর: কারলাইল

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার আইনি পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ব্রিটিশ আইনজীবী লর্ড অ্যালেক্স কারলাইল বলেছেন, বিভিন্ন সংবাদমাধ্যম এবং বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী তাকে যেভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িয়ে বর্ণনা করেছেন তা ‘অসত্য’ ও ‘মানহানিকর’।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন,‘ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত না থাকলে ‘আইনি ব্যবস্থা’ নেয়া ছাড়া তার আর কোনো বিকল্প থাকবে না’।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের রায়ে পাঁচ বছরের সাজা নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দীন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাইকোর্ট তাকে চার মাসের জামিন দিলেও সর্বোচ্চ আদালত তা স্থগিত করেছে।

এমন পরিস্থিতে ব্রিটিশ আইনজীবী লর্ড অ্যালেক্স কারলাইলকে খালেদা জিয়ার আইনি পরামর্শক নিয়োগ করা হয়েছে। গত মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, লর্ড কারলাইল আন্তর্জাতিক আইন মেনেই খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দেবেন। এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এই ব্রিটিশ আইনজীবীর বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ করেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত বুধবার বলেন, ‘একাত্তরের ঘাতকের লবিস্ট ছিল যে, সেই আইনজীবীকে ঢাকায় আনছে খালেদা জিয়ার দল। তার মানে হলো, এখনও খালেদা জিয়া জামায়াতকে ছাড়ে নাই, একাত্তরের ঘাতকদের ছাড়ে নাই।’

আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে লর্ড কারলাইল বলেন, ‘আমি জামায়াতের একজন আইনজীবী ও লবিস্ট হিসেবে কাজ করছি বলে যে অভিযোগ করা হচ্ছে, তা অসত্য এবং মামলা হওয়ার মতো একটি বিষয়।’

বিবৃতিতে তিনি বলেন, ‘বেগম জিয়ার আইনজীবী দলের সঙ্গে আমার যোগাযোগ পেশাগত জায়গা থেকে। আর হাউস অব লর্ডসে আমার সদস্য পদের সঙ্গে খালেদা জিয়াকে আইনি পরামর্শ দেয়ার বিষয়টি কোনোভাবেই সাংঘর্ষিক নয়’।

উল্লেখ্য লর্ড কারলাইল ব্রিটেনের হাউস অব লর্ডসের সদস্য, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের স্বাধীন পর্যবেক্ষক হিসেবে প্রায় এক দশক কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ অসত্য ও মানহানিকর: কারলাইল

আপডেট সময় ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮