ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

বিএনপির এজেন্ডা নির্বাচন নয়, অস্বাভাবিক সরকার গঠন: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন যথাসময়েই হবে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়নি। নির্বাচন করার অধিকার তাদের আছে। সুতরাং তারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র সচল রাখতে সাহায্য করুক।

ইনু আরও বলেন, বিএনপি আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব হাজির করতে পারেনি। নির্বাচন প্রশ্নে তারা ফাঁকা কথা বলছেন, এর মানে নির্বাচন তাদের এজেন্ডা নয়, তাদের এজেন্ডা হলো পানি ঘোলা করে বিভ্রান্তির মধ্য দিয়ে একটি অস্বাভাবিক সরকার গঠন করা।

শুক্রবার কুষ্টিয়ার দিশা রেস্ট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আমলে শুধু হাওয়া ভবনের উন্নয়ন হয়েছে আর শেখ হাসিনা পুরো দেশের উন্নয়ন করেছেন। যার সুফল দেশবাসীর সঙ্গে বিএনপি সদস্যরাও ভোগ করছেন।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

বিএনপির এজেন্ডা নির্বাচন নয়, অস্বাভাবিক সরকার গঠন: ইনু

আপডেট সময় ১১:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮