ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি এবার পালালে আর পাওয়া যাবে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তিন মাস নির্বাচনী সরকার দেশ চালাবে। তারা নির্বাচন পরিচালনা করবে। তাদের সকল কর্মকাণ্ড হবে নির্বাচন কমিশনের দিক নির্দেশনায়।

তিনি বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশবাসীকে বেছে নিতে হবে দেশে ৭১ এর ঘাতকেরা থাকবে না, নাকি মুক্তিযুদ্ধের চেতনা থাকবে।

মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ২০১৪ সালে আমরা নির্বাচনী মাঠে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনি তা বয়কট করে দেশবিরোধী জামায়াত শিবিরের সঙ্গে আঁতাত করে দেশে জ্বালাও পোড়াওসহ নৈরাজ্যের সৃষ্টি করেছেন। অশান্ত করে তুলেছিলেন দেশের মানুষকে। এরপর দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন।

তিনি বলেন, আওয়ামীলীগ আপনাকে (খালেদা জিয়া) সাজা দেয়নি। দিয়েছে আদালত। আমরা চাই আপনি নির্বাচনে আসুন। খালি মাঠে শেখ হাসিনা খেলতে চান না। এবার নির্বাচন থেকে পালালে আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে।

উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, নজরুল ইসলাম ঠান্ডু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে এখন আওয়ামী লীগকে সরানোর ষড়যন্ত্র চলছে। জনসাধারণকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, আওয়ামীলীগ বড় দল। যে কেউ মনোনয়ন চাইতে পারে। শেখ হাসিনা নৌকার মালিক। তিনি যাকে মনোনয়ন দিবেন আমরা তাকেই জয়যুক্ত করার জন্য একযোগে কাজ করবো।

প্রধানমন্ত্রীর মহা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি এবার পালালে আর পাওয়া যাবে না: নাসিম

আপডেট সময় ০৪:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮