ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরেন্দ্র মোদি এ যুগের হিটলার: কংগ্রেস নেতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বর্তমান যুগের হিটলার বলে অভিহিত করেছেন কংগ্রেসের এক নেতা। সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক রাজনৈতিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার ভারতীয় শাখার গ্রাহক ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেস।

বুধবারই ক্যামব্রিজ অ্যানালিটিকা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করে বিজেপি। তারই পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা রণদ্বীপ সুরজওয়ালা। তিনি বলেন, হিটলারের যেমন সহযোগী ছিলেন গোয়েবলস, তেমনই নরেন্দ্র মোদির টিমে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ।

এর আগে রবিশঙ্কর প্রসাদ দাবি করেন, গুজরাট নির্বাচনের আগে নির্বাচনী কৌশল ঠিক করতে ক্যামব্রিজ অ্যানালিটিকার সাহায্য নিয়েছিল কংগ্রেস। ওই অভিযোগ উড়িয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার প্রধান দিব্যা স্পন্দানার পাল্টা দাবি, কংগ্রেসের সঙ্গে ক্যামব্রিজ অ্যানালিটিকার কোনো যোগ নেই। ইরাকে ৩৯ ভারতীয় নাগরিকের হত্যার ঘটনা থেকে সবার নজর ঘোরাতেই এ মিথ্যা প্রচার করা হচ্ছে। কংগ্রেসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি।

অভিযোগ উঠছে, অনুমতি না নিয়েই কোটি কোটি নেটিজেনের ফেসবুক তথ্য চুরি করেছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। সেই তথ্যই ব্যবহার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে ব্যবহার করে ব্রিটিশ সংস্থাটি। শুধু তাই নয়, ব্রেক্সিটের সময়ও জনমতকে প্রভাবিত করতে সেই তথ্যকেই কাজে লাগানো হয়। গুজরাট নির্বাচনের আগে নির্বাচনী কৌশল ঠিক করতে কংগ্রেস ক্যামব্রিজ অ্যানালিটিকার সাহায্য নিয়েছিল বলে অভিযোগ তুলেছে বিজেপি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নরেন্দ্র মোদি এ যুগের হিটলার: কংগ্রেস নেতা

আপডেট সময় ০১:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮