ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মোদির গুরুকে গ্রেফতার দাবি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গুরুজি’ শম্ভাজি ভিড়েকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন দলিত সংগঠন। চলতি বছরের শুরুতেই শম্ভাজি ও মিলিন্দ একবোটের বিরুদ্ধে ভিমা–কোরেগাঁও মারাঠা–দলিত সংঘর্ষে মূল অভিযুক্ত হিসেবে দায়ের করা হয়েছিল এফআইআর। গত সপ্তাহে একবোটেকে গ্রেফতার করেছে পুলিশ। এখন শম্ভাজিকে গ্রেফতারের দাবি উঠেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, পুলিশ শুরু থেকেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে অনীহা দেখিয়ে এসেছে। বদলে একের পর এক আদালতে আগাম জামিনের আবেদনের সুযোগ করে দিয়েছে। শম্ভাজি ভিড়ে অবশ্য সেই সুযোগ নেননি। কিন্তু নিম্ন আদালত থেকে শীর্ষ আদালত, সব জায়গায় আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন একবোটে।

প্রতিটি আদালতই ওই হিন্দুত্ববাদী নেতার সেই আবেদন খারিজ করে দিয়েছেন। তাই বাধ্য হয়েই পুলিশকে এখন একবোটেকে গ্রেফতার করতে হয়েছে। কিন্তু বহাল তবিয়তেই রয়েছেন ভিড়ে। গ্রেফতার তো দূরের কথা, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি।

খবরে বলা হয়েছে, শুধু প্রধানমন্ত্রী মোদিই নন, শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে থেকে শুরু করে এনসিপি নেতা শারদ পাওয়ার, সবাই শম্ভাজি ভিড়ের ভক্ত। প্রতিটি নির্বাচনের আগেই নিয়ম করে এসব বড় বড় নেতা শম্ভাজি ভিড়ের আশীর্বাদ চান। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও মোদির রায়গড়ের সভায় উপস্থিত ছিলেন শম্ভাজি ভিড়ে। সেখানে মোদি তাকে প্রভূত প্রশংসায় ভরিয়ে দেন। জানিয়ে দেন শম্ভাজির লাখ লাখ ভক্তের মতো গুরুজির যে কোনো কথাই তার কাছে আদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মোদির গুরুকে গ্রেফতার দাবি

আপডেট সময় ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮