ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হঠাৎ যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তেজনার মধ্যেই হঠাৎ ছয় দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তার এ সফরের উদ্দেশ্য নিয়ে পাকিস্তানে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। সফর উদ্দেশ্যে মঙ্গলবার পাকিস্তান ত্যাগ করেন আব্বাসি।

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লিগ বিশেষ করে শরিফ পরিবার বর্তমানে নানামুখী রাজনৈতিক সংকট মোকাবেলা করছে। এজন্য এ সফরে ট্রাম্প প্রশাসনের শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। খবর রেডিও তেহরানের।

তবে পাক প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে তার দফতর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। আব্বাসির ঘনিষ্ঠ সূত্র থেকে অনানুষ্ঠানিক জানানো হয় যে, ফিলাডেলফিয়ায় পাক প্রধানমন্ত্রীর এক বোনের অপারেশন হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার এ অপারেশন হবে এবং তাকে দেখতে এ সফরে গেছেন তিনি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আগে কূটনৈতিক দায়িত্বপালন করেছেন এমন এক পাক কর্মকর্তা ভিন্ন মন্তব্য করেন। তিনি বলেন, কূটনৈতিক লক্ষ্য অর্জনকে সামনে রেখে অনেক সময়ই রাষ্ট্র বা সরকারপ্রধানরা খানিকটা চুপিসারে সফর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮