ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ এপ্রিল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ এপ্রিল। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করায় সময় চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে উপরোক্ত মর্মে তারিখ ধার্য্ করেন।

মামলার অপর ৩ আসামি হলো- একুশে টেলিভিশনের (ইটিভি) প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, চ্যানেলটির প্রাক্তন সাংবাদিক কনক সারোয়ার ও মাহথির ফারুকী খান।

উল্লেখ্য-২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমান এবং আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ৬ সেপ্টেম্বর তারিখে তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। অতঃপর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে। আদালত ২০১৭ সালের ২০ নভেম্বর তারিখে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির না করায় পরবর্তী সাক্ষীর জন্য আগামী ২৩ এপ্রিল তারিখ ধার্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ এপ্রিল

আপডেট সময় ০৯:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮