ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ দিন ধরে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ফাঁস

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরে বিদেশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দশদিন ধরে এক গৃহবধূকে ধর্ষণ করেছে খোকন মোল্লা নামে এক প্রতারক। ধর্ষণের ভিডিও চিত্র ও অশ্লীল ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ রয়েছে।

ধর্ষিতা গৃহবধূ বলেন, গত ২৪ মে মেডিকেল ও পাসপোর্ট করার কথা বলে দালাল খোকন আমাকে ঢাকার মিরপুরে একটি বাসায় নিয়ে যায়। ২/১ দিন যাওয়ার পর আমি পাসপোর্ট ও মেডিকেল করার কথা বললে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং সেটি আমার অজান্তে ভিডিও করে। এ সময় আমার কাছ থেকে ৩৫ হাজার টাকাও নেয় খোকন মোল্লা। টানা ১০ দিন আমাকে ধর্ষণ করে। এ ছাড়া দালাল খোকন তার ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরিবারের কাছে আরো টাকা দাবি করে।

এই ঘটনায় আদালতে পৃথক দু’টি মামলা করেছে ঐ গৃহবধূর পরিবার। তবে পুলিশ এখনো মূল আসামিকে আটক করতে পারেনি।

জানা গেছে, মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের সরদারপাড়ার আব্দুস কুদ্দুস ওরফে কুদু মোল্লার পুত্র খোকন মোল্লা (৩৩) এক গৃহবধূকে বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকার মিরপুরের একটি বাড়িতে টানা ১০ দিন ধরে ধর্ষণ করে। ধর্ষণের সময় প্রতারক খোকন গৃহবধূর নগ্ন ছবি ও ভিডিও নিজ মোবাইলে ধারণ করে রাখে। ভিডিওটিকে পুঁজি করে বিভিন্ন সময় ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

গৃহবধূর স্বামী জানান, গত ২৫ জুলাই তার স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহে আদালতে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে ঝিনাইদহ আদালতে দুইটি মামলা দায়ের করেছে। পুলিশ এখনো ধর্ষক খোকন মোল্লাকে গ্রেফতার করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম জানান, আসামিকে আইনের আওতায় আনার ব্যবস্থা আমি করবো। আর মেয়েরা যাতে প্রলোভনে পড়ে বাইরে না যায় এ ব্যাপারেও সামাজিক সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির জানান, বুধবার রাতে আদালতের নথি আমাদের কাছে আসে এবং পর্নোগ্রাফি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় আসামী খোকন মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, নারী ও শিশু নির্যাতনের মামলাটির তদন্তের নির্দেশ দিয়েছেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ দিন ধরে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ফাঁস

আপডেট সময় ০৭:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭