ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার সাজা বাড়ানোর আবেদন করবে দুদক

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়াতে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ দুদক থেকে তাকে এ-সংক্রান্ত নির্দেশনা দেয় হয়।

খুরশিদ আলম বলেন, ‘সাজা বৃদ্ধির আবেদনের জন্য আজ বিকেলে দুদক থেকে আমাকে জানানো হয়েছে। আমি প্রস্তুতি নেয়া শুরু করেছি। খুব শিগগির এ আবেদন দাখিল করব।’

পাঁচ বছরের দণ্ডাদেশ পাওয়া খালেদা জিয়া বর্তামনে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৫ মার্চ তাকে জামিন দিলেও দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ ওই জামিন স্থগিত করে।

খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল আজ সোমবার গ্রহণ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করা হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে উভয়পক্ষকে মামলার সারসংক্ষেপ জমা দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত ১৫ মার্চ খালেদা জিয়াকে জামিন দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত সাবেক প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ওই দিন থেকেই পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি তিনি।

একই মামলায় আদালত খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে দশ বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদার সাজা বাড়ানোর আবেদন করবে দুদক

আপডেট সময় ০৯:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮