ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমাদের তো আইনি লড়াই ছাড়া অন্য কোনো বিকল্প নাই:মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের আবেদন গ্রহণ করে আপিল বিভাগ যে আদেশ দিয়েছে তা কখনও শুনেননি বলে দাবি করেছেন মওদুদ আহমদ।

সোমবার আপিল বিভাগের আদেশের পর বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ‘আমি বলবো এটা কিছুটা নজিরবিহীন। এটা আমরা কখনো শুনি নাই এবং প্রত্যাশাও করি না।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ‍দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজার পর ২২ ফেব্রুয়ারি তার আপিল গৃহীত হয়। আর ২৫ ফেব্রুয়ার জামিন আবেদনের ওপর শুনানি হলেও সেদিন আদেশ হয়নি। পরে ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় বিচারপতি ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

এই আদেশের বিরুদ্ধে ১৫ মার্চ আপিলের আবেদন (লিভ টু আপিল) করে দুদক। আর ১৮ মার্চ শুনানি শেষে আজ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ।

আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে আগামী ২২ মে শুনানির দিন ঠিক করেছিল। পরে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনে সেটা ৮ মে নির্ধারণ করা হয়।

আদেশের পর সাংবাদিকদের মওদুদ আহমদ বলেন, ‘যেহেতু উচ্চতম আদালত আদেশ দিয়েছেন। আমাদের তো আইনি লড়াই ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আর একটা হলো, রাজপথে আন্দোলন। সেটা তো সুপ্রিম কোর্টে করতে পারবো না।’

‘আমরা যারা আইনজীবী আছি আপ্রাণ চেষ্টা করব যতশিগগির সম্ভব খালেদা জিয়াকে কারামুক্ত করতে।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অবশ্য খালেদা জিয়ার আইনজীবীদের এসব বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিএনপির আইনজীবীরা আদালতে রাজনীতি টেনে আনতে চাইছেন। তাদের যেসব ভাষা ব্যবহার করছেন, সেসব ভালো নয়

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমাদের তো আইনি লড়াই ছাড়া অন্য কোনো বিকল্প নাই:মওদুদ

আপডেট সময় ০২:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮