ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়া ট্রাম্পের চেয়েও বড় মিথ্যাবাদী: শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া ট্রাম্পের চেয়েও বড় মিথ্যাবাদী। খালেদা জিয়া বিশদলীয় নয়, তিনি বিষদলীয় নেতা। রোববার দুপুরে উপজেলার ফুটানিবাজার যমুনার পাড়ে বালাশী-বাহাদুরাবাদ নৌরুটে ফেরিঘাট নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খুন যদি পাপ হয়, ধর্ষণ যদি পাপ হয়- তাহলে এসব যারা করে ওরা সব হলো পাপী। এসব পাপীদের নিয়ে যারা ঘর করেন, রাজনীতি করেন, তারা হলো পাপীর দল। খালেদা জিয়া এসব পাপীদের নিয়ে দল করেন।

রবিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জের বালাশী-বাহাদুরাবাদঘাট নৌ রোডে বাহাদুরাবাদ প্রান্তে ফেরীঘাটসহ আনুসাঙ্গিক স্থাপনা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার কোন শিক্ষা-দীক্ষা নাই। তিনি যে আন্দোলন করেন তা জনগণের আন্দোলন না, নিজের আন্দোলন। যে রাজনীতি জনগণের জন্য, সেই রাজনীতি করতে গিয়ে মানুষকে পুড়িয়ে মারে- সে রাজনীতি পৃথিবীর কোন দেশে নেই।

বিআইডাব্লিউটির চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আবুল কালাম এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি ও জামালপুরের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বালাশী-বাহাদুরাবাদঘাট নৌ রোডে ফেরি যোগাযোগ চালু হলে রংপুর বিভাগের সাথে রাজধানী ঢাকার সাথে সরাসরি যোগাযোগ শুরু হবে। এতে লাখো মানুষের যাতায়াতে সময় ও আর্থিক সুবিধা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়া ট্রাম্পের চেয়েও বড় মিথ্যাবাদী: শাজাহান খান

আপডেট সময় ১০:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮