ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মমতাকে ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান বিজেপি নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাম জেঠমালানি।

সম্প্রতি বিজেপি নেতা যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা ও অরুণ শৌরিকে লেখা এক চিঠিতে তিনি এ কথা জানান।

২০১৯ সালে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে কয়েক দিন আগে জেঠমালানির কাছে সাহায্য চান এই তিন বিক্ষুব্ধ নেতা।

এর জবাবে মমতাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়ার কথা বলেন বিখ্যাত আইনজীবী জেঠমালানি।

দীর্ঘ চিঠিতে তিনি লেখেন, আমি রাজনীতি ও আইনি পেশা থেকে অবসর নিয়েছি। আমার মতে, কেন্দ্রে মোদি সরকারকে গদিচ্যুত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিকল্প। বর্তমানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই লক্ষ্যে পৌঁছে দিতেই ময়দানে নেমেছি। আর তাই এ মুহূর্তে আমার পক্ষে আপনাদের সঙ্গ দেয়া সম্ভব নয়।

জেঠমালানি আরও লেখেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। মমতা জবাবে জানিয়েছেন, তিনি কেন্দ্রে বিজেপি সরকারকে উৎখাত করতে বদ্ধপরিকর।

মমতাকে অত্যন্ত সাহসী নারী অভিহিত করে জেঠমালানি বলেন, লক্ষ্যে পৌঁছাতে আমি তাকে সম্পূর্ণ সাহায্য করব।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জেঠমালিনির এই চিঠির খবর প্রকাশের পর পরই ভারতের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়।

২০১৩ সালে দলবিরোধী মন্তব্যের জন্য বিজেপি থেকে ছয় বছরের জন্য বহিষ্কৃত হন রাম জেঠমালানি। এর পর থেকেই নরেন্দ্র মোদি, অমিত শাহদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মমতাকে ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান বিজেপি নেতা

আপডেট সময় ০৪:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮