ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক আত্মীয়তার: উপ-মুখ্যমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ত্রিপুরার নবগঠিত রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।’

উত্তর-পূর্বাঞ্চল রাজ্যের ত্রিপুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের তথা ত্রিপুরা রাজ্যের শুধু কুটনৈতিক সম্পর্ক নয়- রয়েছে ব্যবসায়িক, সামাজিক ও আত্মিক সম্পর্ক।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষও ওতোপ্রতো জড়িত ছিল।

রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ত্রিপুরার পরীক্ষিত বন্ধু।

দিবসের প্রথম প্রহরে ত্রিপুরায় নিযুক্ত সহকারী হাইকমিশন কার্যলায়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন। পরে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় বাংলাদেশের রাষ্ট্র্রপতি ও প্রধানমন্ত্রীর লিখিত বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা রাজ্যের নবগঠিত সরকারের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ছাড়াও সহকারী হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি মো. মনিরুজ্জামান, সেকেন্ড সেক্রেটারি মো. ইকবাল হোসেনসহ কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক আত্মীয়তার: উপ-মুখ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮