ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঐতিহ্য বজায় রেখে ঢাবিতে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছেনা: প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য বজায় রেখে বর্তামানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানি কালে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে প্রধান বিচারপতি একথা বলেন।

নাম উল্লেখ না করে প্রধান বিচারপতি বলেন, একজন ভিসি পর্যন্ত ঐতিহ্য বজায় রেখে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিলো। তখন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা প্রথম শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হতেন তাদেরকে শিক্ষক নিয়োগ দেয়া হতো কিন্তু এখন আর সেটি হচ্ছে না।এটা অ্যালারমিং।

ঢাবির দর্শন বিভাগের শিক্ষক তোফায়েল আহমেদের নিয়োগ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

তোফায়েলের পক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, তোফায়েল এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর কম পেয়েছে। হাইকোর্ট তার নিয়োগ অবৈধ করায় তাকে ক্লাস করতে দেওয়া হচ্ছেনা। হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান তিনি। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচার পতির বেঞ্চ রায় স্থগিত না করে ‘নো অর্ডার’ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐতিহ্য বজায় রেখে ঢাবিতে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছেনা: প্রধান বিচারপতি

আপডেট সময় ০৬:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭