ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

ক্ষমতায় ফিরতে ভোট কেবলই আনুষ্ঠানিকতা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে যে জাতীয় নির্বাচন হচ্ছে তাতে আওয়ামী লীগের নিশ্চিত জয় দেখছেন ওবায়দুল কাদের। বলেছেন, টানা তিনবার আওয়ামী লীগের ক্ষমতায় আসতে নির্বাচন কেবলই একটি আনুষ্ঠানিকতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কারণ উন্নয়ন-অর্জন করে আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করে ফেলেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীর আগের দিন শুক্রবার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে রিকশা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কাদের। এ সময় তিনি দরিদ্রদের মধ্যে ১০০ রিক্সা-ভ্যান তুলে দেন।

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে-অর্জনে জনগণ খুশি, কাজেই আগামী নির্বাচন নিয়ে আমাদের কোনো প্রকার সংকোচ, কোনো প্রকার ভয় নেই।’

আওয়ামী লীগের নির্বাচনী কৌশল তুলে ধরে কাদের বলেন, ‘নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য আমরা তরুণ ভোটার, মহিলা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি।’

বিএনপি নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্রের পথে এগোচ্ছে মন্তব্য করে কাদের বলেন, ‘দেশি-বিদেশি নানা মহলের সঙ্গে ওঠাবসা করছে, কীভাবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করা যায়, এ ব্যাপারে গোপন বৈঠক করছে।’

‘তবে এবারে আমরা বিশ্বাস করি ২০১৪ সালে ৫ জানুয়ারির সেই দিন আর ফিরে আসবে না। পেট্রল বোমার রাজনীতি এই দেশের মানুষ চায় না, যারা বোমা মেরে মানুষ হত্যা করে এই দেশের মানুষ তাদের কোনোদিন গ্রহণ করবে না।’

‘বিএনপির হাজারো কর্মী আ.লীগে যোগ দেয়ার অপেক্ষায়’

বিএনপির হাজার হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল না পাওয়ায় তাদের দলে যোগদান করানো যাচ্ছে না।’

‘সারা বাংলায় আমাদের নেতারা, জনপ্রতিনিধিরা জানাচ্ছেন যে, ওমুক জায়গায় বিএনপির নেতা-কর্মীরা যোগ দিতে চায়। আজকে বিএনপির হাজার হাজার কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় আছে।’

‘এমনকি আগে যারা বিএনপি সমর্থন করত, কর্মী-সমর্থকেরাও আজকে বিএনপি ছেড়ে যাচ্ছে।’

কাদের বলেন, ‘বিএনপির রাজনীতি এখন তাদের নিজেদের মধ্যে, তাদের গোড়া সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষ তাদের চায় না। বিএনপির জোয়ারের দিন শেষ, এখন ভাটার টান।’

বিএনপির সমালোচনা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই বলেও জানান কাদের। বলেন, ‘বিএনপি এত চেষ্টা করেছে একটা আন্দোলন করার জন্য, মানুষ কিন্তু সাড়া দেয়নি। তার কারণ হচ্ছে, এ দেশের জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতিকে পছন্দ করে না। প্রত্যাখ্যান করেছে।’

‘আমাদের মাথাব্যথা, কীভাবে আমাদের চলমান উন্নয়নের কাজগুলো সমাপ্ত করব।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এফএম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ক্ষমতায় ফিরতে ভোট কেবলই আনুষ্ঠানিকতা: কাদের

আপডেট সময় ০৭:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮