ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যৌন হয়রানি করত ইমরান খান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার যৌন হয়রানির অভিযোগ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের বিরুদ্ধে। অভিযোগকারিণী খোদ তার দলেরই এক নেত্রী। ইমরান তাকে ফোনে অশালীন মেসেজ পাঠাতেন। নোংরা ইঙ্গিত করতেন। এমনটাই বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেত্রী আয়েশা গুলালাই। তিনি আরো দাবি করেন, দলের মহিলা নেত্রী ও কর্মীদের অসম্মান করেছেন ইমরান। তাই নিজের সম্ভ্রম রক্ষা করতে তিনি দল ছেড়েছেন।

দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন পিটিআই প্রধান ইমরান খান। এমন পরিস্থিতিতে এই অভিযোগে কিছুটা হলেও বিপাকে তিনি। তবে এখনও পর্যন্ত এই অভিযোগে কোনো প্রতিক্রিয়া দেননি প্রাক্তন পাক ক্রিকেটার।

দলের তরফ থেকে ইমরান খানের সমর্থনে বয়ান আসার পরই সাংবাদিক বৈঠকে বসেন অভিযোগকারিণী নেত্রী আয়েশা গুলালাই। তিনি সাফ জানিয়ে দেন, ক্ষমতার লোভ তার নেই। নির্বাচনের জন্য টিকিট চাইতেও যাননি তিনি। পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ব্যাপক দুর্নীতি করছে পিটিআই সরকার। প্রসঙ্গত, ফাটা প্রদেশ থেকে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে পাক ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হয়েছিলেন গুলালাই।

পানামা কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রীর গদি হারিয়েছেন নওয়াজ শরিফ। এর ফলে আগামী সাধারণ নির্বাচনে নৈতিক দিক থেকে বেশ কিছুটা এগিয়ে পিটিআই। তবে গুলালাইয়ের অভিযোগে জনসমক্ষে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ইমরান খানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

যৌন হয়রানি করত ইমরান খান

আপডেট সময় ০৭:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭