ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের ভাগ্য যে সাকিবকে পাচ্ছে: হাথুরু

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করে জিতে গেছে। এমন রান তাড়া করে জেতার মতো ম্যাচ প্রতিদিন দেখা যায় না। নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয় যেমন শুক্রবারের ম্যাচের আগে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করবে তেমনি শ্রীলংকাকে চাপে রাখবে বলে মনে করছেন শ্রীলংকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তার মতে, ‘বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচটা আমাদের কিছুটা চাপে রেখেছে। ২১৪ রান করে সচরাচর একটি দল ম্যাচ হারে না। তারা আমাদের বোলারদের চাপে ফেলে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে আমাদের বোলিং আশানুরূপ হয়নি। ছয়জন বোলারের মধ্যে পাঁচজনই ১০-এর ওপরে রান দেবে— এমনটাও খুব কম ঘটে।’ তবে জয়ের ক্রেডিট হাথুরু তার পুরনো শিষ্যদের দিয়েছেন।

হাথুরুর জন্য সুখবর হলো ইনজুরিতে পড়া কুশল পেরেরা খেলার জন্য ফিট আছেন। তার চেয়ে বাংলাদেশের সাবেক কোচের কাছে বড় খবর হলো— ইনজুরি কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের জন্য দলে যোগ দিচ্ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। হাথুরুসিংহে এ বিষয়ে বলেন, ‘এটা বাংলাদেশের ভাগ্য যে এমন ম্যাচের আগে তারা দলে সাকিবকে পাচ্ছে। সে দলের জন্য একজন অতিরিক্ত ব্যাটসম্যান আবার বোলার। সাকিব দলে থাকলে বাংলাদেশে আলাদা কম্বিনেশনে দল সাজাতে পারে।’

এ সময় হাথুরু কম ওভার রেটের কারণে অধিনায়ক দিনেশ চান্দিমালের নিষিদ্ধ হওয়া দলের জন্য চিন্তার বিষয় বলে জানান। কম ওভার রেটের কারণে গত ১০ মাসে শ্রীলংকার তিনজন অধিনায়ক নিষিদ্ধ হয়েছেন। তবে হাথুরু মনে করেন এটার সঙ্গে আরো কিছু বিষয় নিয়ে চিন্তা করছে শ্রীলংকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি, সতর্ক সিআইএ

বাংলাদেশের ভাগ্য যে সাকিবকে পাচ্ছে: হাথুরু

আপডেট সময় ০৯:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮