ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

ভুল-ত্রুটির মধ্যে এই সরকার সবচেয়ে ভালো: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নানা ভুল-ত্রুটি থাকলেও বর্তমান সরকারকে বাংলাদেশের সবচেয়ে ভালো সরকার হিসেবে দাবি করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভুল-ত্রুটি থাকতে পারে। অতীতে কেউ এর চেয়ে ভালো সরকার দিতে পারেনি, দিতে পারবেও না।’

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এই দাবি করেন। আগামী নির্বাচনে আবারও জনগণের সমর্থনও চান তিনি।

আগামী ২২ মার্চ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে জানিয়ে কাদের বলেন, ‘সরকারের উন্নয়ন প্রচেষ্টার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে।’

আগামী নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘সামনে নির্বাচন। এ জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশে স্থিতিশীলতা থাকুক, এ জন্য কাজ চলছে। নির্বাচনে সিদ্ধান্ত হবে কে ক্ষমতায় আসবে…জনগণ চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, না চাইলে ক্ষমতায় থাকবে না বলেও মন্তব্য করেন কাদের।’

‘আমরা জোর করে নির্বাচন করিনি, ক্ষমতায় থাকিনি। নির্বাচন করে ক্ষমতায় এসেছি, নির্বাচনের মাধ্যমে সরে গেছি। জোর করে ক্ষমতায় থাকার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে।’

জনগণের কাছে সরকারের সাফল্য তুলে ধরারও আহ্বান জানান কাদের। বলেন, ‘শুধু সভা-সমাবেশ করলেই চলবে না। ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট দেওয়ার অনুরোধ করতে হবে। সরকারের উন্নয়ন এবং সামগ্রিক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।’

আওয়ামী লীগ নতুন ভোটারদের শক্তিকে কাজে লাগাতে চায় জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন ভোটারের অর্ধেকের বেশি নারী, এই নারী ভোটারদের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

ভুল-ত্রুটির মধ্যে এই সরকার সবচেয়ে ভালো: কাদের

আপডেট সময় ০৫:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮