ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় খালেদার পিডব্লিউ প্রত্যাহার আবেদনের শুনানি ২৮ মার্চ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার আদালতে খালেদা জিয়ার আইনজীবীদের করা হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিন আবেদন আগামী ২৮ মার্চ শুনানির দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এ আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে আবেদনকারী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু সাংবাদিকদের বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার তিনি হাজিরা পরোয়ানা প্রত্যাহার ও জামিনের আবেদন করেন।

গত ১২ মার্চ বিকেলে রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলায় আটজন হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮মার্চ হাজির করার নির্দেশ দেন।
কুমিল্লার আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেন, জিআর ৫১ মামলায় বেগম জিয়াকে গ্রেপ্তারের আবেদন আমলি আদালত ৫ (চৌদ্দগ্রাম) কোর্টে উপস্থাপন করলে সংশ্লিষ্ট আদালত তার নামে প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু করেন। পরোয়ানাটি ওই দিনই ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় খালেদার পিডব্লিউ প্রত্যাহার আবেদনের শুনানি ২৮ মার্চ

আপডেট সময় ১০:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮