ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বাংলাদেশি বিমান সংস্থা ইউএস-বাংলার বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে বলে নেপালি গণমাধ্যম মাই রিপবালিকা জানিয়েছে। বিধ্বস্ত বিমানের ৭১ যাত্রী ও ক্রুদের মধ্যে ৫০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই বিমানে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন ছিলেন যাত্রী, চারজন ক্রু ছিলেন।

মাই রিপাবলিকা জানায়, বিমান থেকে ২৫ জনকে উদ্ধার করে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। তাদের মধ্যে তিনজন ক্রুসহ আটজনকে সেখানে মৃত ঘোষণা করা হয়।

যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ ঢাকার শাহজালাল থেকে রওনা হয় বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫২ মিনিটে। নেপাল সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

আপডেট সময় ০৫:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮