ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লন্ডনে ইরানি রাষ্ট্রদূতকে হত্যার হুমকি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদকে হত্যার হুমকি দিয়েছে একটি উগ্র ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা। টুইটারের মাধ্যমে এ কথা জানিয়েছেন ওই রাষ্ট্রদূত।

এর আগে গত শুক্রবার লন্ডনের ইরানি দূতাবাসে হামলা করেছিল সন্ত্রাসীরা। খবর ইরানি গণমাধ্যম পার্সটুডের।

নিজের টুইটার অ্যাকাউন্টে হুমকিদাতার পরিচয় তুলে ধরেন হামিদ। হোসেইন মারাসি কাজভিনি নামে ওই ব্যক্তির ছবি ও টুইটারে দেয়া হুমকি তুলে ধরেন ইরানি রাষ্ট্রদূত। তিনি আশা করেন, ইরানের বিচার বিভাগ বিষয়টি বিবেচনায় নেবে। মারাসি কাজভিনিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ইরানি রাষ্ট্রদূতের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলেছেন।

গত শুক্রবার লন্ডনে ইরানি দূতাবাসের দেয়াল বেয়ে উঠে জাতীয় পতাকা নিচে নামিয়ে ফেলেন কয়েক ব্যক্তি। এ সময় ব্রিটিশ পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ছিল। এ ঘটনার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতকে গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডনে ইরানি রাষ্ট্রদূতকে হত্যার হুমকি

আপডেট সময় ০৪:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮