ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

ছাগল মরার খবর শেয়ার করায় গ্রেফতার সাংবাদিকের জামিন

অাকাশ জাতীয় ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর দেওয়া একটি ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করা সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে খুলনার বিচারিক হাকিম নুসরাত জাবিন ওই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।

গত সোমবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলা সদরের নিজ বাড়ি থেকে আবদুল লতিফকে গ্রেফতার করে পুলিশ। তিনি খুলনা শহর থেকে প্রকাশিত দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মোল্লা বলেন, জামিনের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন দেন। এই জামিন পুলিশের অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানিয়েছিলেন, সাংবাদিক আবদুল লতিফ মোড়লের বিরুদ্ধে সোমবার রাতে সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি বাদী হয়ে ৫৭ ধারায় মামলাটি দায়ের করেন। তিনি বলেছিলেন, গত ৩০ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘প্রতিমন্ত্রী ছাগল দিলেন সকালে, মারা গেল রাতে’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়। সেটি ফেসবুকে শেয়ার করেন আবদুল লতিফ। এতে তিনি প্রতিমন্ত্রীর একটি ছবি দেন এবং কটাক্ষ করে মন্তব্য করেন। সে বিষয়টি উল্লেখ করে আবদুল লতিফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে মামলাটি গ্রহণ করে গভীর রাতেই ডুমুরিয়ার বাসা থেকে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

ছাগল মরার খবর শেয়ার করায় গ্রেফতার সাংবাদিকের জামিন

আপডেট সময় ০৩:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭