ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ক্ষমতায় ফিরতে চাইলে খালেদাকে মুক্তি দিন: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আসতে চাইলে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যদি ক্ষমতায় যেতে চান তাহলে সমস্ত রাজবন্দি ও খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

‘জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে করে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যে নির্বাচন পরিচালনা করবেন একটি নিরপেক্ষ সরকার। তাহলেই আপনাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে।তাছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সম্ভাবনা আপনাদের নেই।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (জাফর) আয়োজিত এক আলোচনায় বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপি রাজপথে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি উচ্চ আদালতেও আপিল করেছে।

দলীয় চেয়ারপারসনকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবার জানিয়ে দেন ফখরুল। খালেদা জিয়াকে গণতন্ত্র ও স্বাধীনতার মূর্ত প্রতীক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাববে তারা অলিক স্বর্গে বসবাস করবে। দেশনেত্রীকে অবশ্যই মুক্তি দিতে হবে। দেশনেত্রী নিয়েই আমরা নির্বাচনের সামনে যাব।’

খালেদা জিয়ার মু্ক্তির পাশাপাশি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতেও সোচ্চার রয়েছে বিএনপি। আর দুই দাবি আদায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃঢ় করতে চান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ঐক্যকে আরও দৃঢ করতে হবে। জনগণ, সংগঠন ও সমস্ত রাজনৈতিক দলের ঐক্য সৃষ্টি করার মধ্যে দিয়ে দুর্বার গণআন্দোলনের মধ্যে দিয়ে এ দানবীর সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

সব দলকে নির্বাচনে আনতে কোন উদ্যোগ না নেয়ার বিষয়ে প্রধান নির্বাচনের কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্যেরর সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন,‘সরকারের যে মূল এজেন্ডা, সরকার যা চাইছে, সেই কথাটা বলেছেন নির্বাচন কমিশন।’

‘আপনারা (ইসি) করবেন না, সেটা আমরা জানি। আপনাদের (ইসি) ওখানে বসানো হয়েছে আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয ক্ষমতায় নিয়ে আসার জন্য।’

ঐতিহাসিক ৭ মার্চে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশের বিষয়ে ফখরুল বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) ৭ মার্চ পালন করলেন। খুব ভালো কথা। সরকারি টাকা খরচ করে, বিল বোর্ড লাগিয়ে এবং ঢাকা শহর বন্ধ করে ৭ মার্চ পালন করলেন। তাহলে আমাদের সমাবেশ করতে দিচ্ছেন না কেন?’

‘আমাদের সভাগুলোতে বাধা দিচ্ছেন কেন? আপনারা বলছেন, শান্তুপূর্ণ কর্মসূচিতে বাধা দিবেন না। আমাদের প্রত্যেকটা কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দিচ্ছেন। অফিস থেকে বের হতে দেন না। আর বলবেন, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেন না। এটা জনগণের সাথে প্রতারণা।’

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রেহানা প্রধান, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান এম এ রকিব, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তাফা ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ক্ষমতায় ফিরতে চাইলে খালেদাকে মুক্তি দিন: ফখরুল

আপডেট সময় ০৩:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮