ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

খালেদা জানতে চেয়েছেন, আমি জেলে কেন

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরোনো কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করতে যান তাঁর আইনজীবীরা। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন তিনি জেলে কেন?

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যান খালেদার পাঁচ আইনজীবী। বিকেল ৫টার কিছু পরে তাঁরা কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

খোকন বলেন, ‘খালেদা জিয়া বারবার জানতে চেয়াছেন, তিনি জেলে কেন? আমি কোনো কাগজে স্বাক্ষর করিনি, কোনো অনুমোদন দিইনি, কোনো চেক সই করিনি। আমি জেলে কেন?’ তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের কথার ব্যাখ্যা আমরা দিয়েছি।’

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আরো বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে আমরাও আশা করছি রোববার উচ্চ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জামিন আবেদনে তিনি ন্যায়বিচার পাবেন। কারণ এটি জামিনযোগ্য মামলা।’

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান পাচঁ আইনজীবী তারা হলেন- এ জে মোহাম্মদ আলী, আবদুর রেজাক খান, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

খালেদা জানতে চেয়েছেন, আমি জেলে কেন

আপডেট সময় ০৮:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮