ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

কেরালায় গান্ধির মূর্তির ওপর হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিভিন্ন রাজ্যে একের পর এক মূর্তি ভাংচুরের ঘটনা ঘটছে। এ বার বাম শাসিত ভারতের দক্ষিণের রাজ্যে কেরালাতে মহাত্মা গান্ধির মূর্তির ওপর হামলা চালানো হয়েছে।

কান্নুর জেলার থালিপারাম্বায় প্রশাসনিক ভবন চত্ত্বরে গিয়ে মহাত্মা গান্ধির মূর্তিতে হামলা চালাল এক ব্যক্তি। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার সকালেই এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গেরুয়া লুঙ্গি পরা এক ব্যক্তি আজ সকাল সাড়ে ৮টার দিকে থালিপারাম্বার প্রশাসনিক দপ্তরে চত্ত্বরে ঢোকে। সে গান্ধির মূর্তিতে আঘাত করে চশমাটি ভেঙে দেয়। মূর্তির গলা থেকে মালাটি খুলে নিয়ে ছুড়ে ফেলে দেয়। তারপর প্রশাসনিক ভবন চত্ত্বর ছেড়ে বেরিয়ে যায়।

ঘটনাস্থলে যারা ছিলেন, তারা হামলাকারীর ছবি তোলার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। পাশ থেকে বা পিছন থেকে কয়েকজন তার ছবি তুলেও নেন। কিন্তু মুখের ছবি তোলা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং তাদের কাছ থেকে পাওয়া ছবির ভিত্তিতে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

কেরালায় গান্ধির মূর্তির ওপর হামলা

আপডেট সময় ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮