ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্মীয় অনুভূতিতে আঘাত, লতিফ সিদ্দিকীর বিচার শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। বুধবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর ম্যাজিস্ট্রেট সম্পা বসু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন।

স্থানীয় বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ করে গত ২০১৪ সালের ১৬ অক্টোবর আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে এই মামলাটি দায়ের করেন।

আবদুল লতিফ সিদ্দিকী ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটসের একটি হোটেলে পবিত্র ইসলাম ধর্ম এবং হজ নিয়ে আপত্তিকর মন্তব্যের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন বলে বাদী মামলায় অভিযোগ করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ওয়াসিকুর রহমান কল্লোল জানান, আসামি অনুপস্থিত থাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়েরকৃত এই মামলাটির চার্জ গঠনের বিষয়টি আসামিকে পড়ে শোনানো সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্মীয় অনুভূতিতে আঘাত, লতিফ সিদ্দিকীর বিচার শুরু

আপডেট সময় ১০:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮