ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

১০ দিনের মাথায় বরখাস্ত হলো ট্রাম্পের মিডিয়া প্রধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হোয়াইট হাউসের মিডিয়া প্রধান কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচ্চিকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় বরখাস্ত হয়ে চাকরি গেল তার। খবর বিবিসির। ওয়াল স্ট্রীটের সাবেক এই আর্থিক ব্যবস্থাপক একজন রিপোর্টারকে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা বলার কারনে সমালোচনার মুখে পড়েছেন।

মিডিয়া প্রধান হিসেবে অ্যান্থনি স্কারামুচ্চিকে নিয়োগ দেয়ার কারণেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছিলেন। অ্যান্থনিকে বরখাস্ত করার সিদ্ধান্ত ট্রাম্পের নতুন নিয়োগপ্রাপ্ত চিফ অব স্টাফ জন কেলির কাছ থেকেই এসেছে। কেলি সোমবার শপথ গ্রহণ করেন। এরপরেই তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

হোয়াইট হাউসের এক সংবাদে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই অ্যান্থনির কাজে হতাশ হয়েছিলেন। ট্রাম্পের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন রিপোর্টারের কাছে অ্যান্থনির মন্তব্য করা তার অবস্থান অনুযায়ী একেবারেই অনুপযুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

১০ দিনের মাথায় বরখাস্ত হলো ট্রাম্পের মিডিয়া প্রধান

আপডেট সময় ১২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭